Dhaka ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার বগুড়ায় উন্নয়নের নতুন পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী: মীর শাহে আলম হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রথম স্থান অর্জন। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক বান্দরবানের রোয়াংছড়িতে পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে কোটি টাকার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়িতে, দৈনিক আজকের জনবাণীর নতুন যাত্রা.

মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক

মো: রিফাত হোসেন দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কচুয়া মির্জাপুর শালবাগান বাজার ও দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।আজ শুক্রবার (১২ জুন) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার একটি দল কচুয়া মির্জাপুর শালবাগান বাজারে অভিযান চালায়। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ জগন্নাথপুর (ভাইগর) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. মোস্তাক (৫১) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান (৩৫)।এদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ মো. রুহুল কবির (৩৩) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। রুহুল কবির উত্তর কসবা (শিবপুর) গ্রামের মজলুর রহমানের ছেলে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সর্বমোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতারের পর নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত বিরামপুর গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

মাদকবিরোধী অভিযানে বিরামপুরে তিন কারবারি আটক

আপডেটের সময়: ০২:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মো: রিফাত হোসেন দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কচুয়া মির্জাপুর শালবাগান বাজার ও দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।আজ শুক্রবার (১২ জুন) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার একটি দল কচুয়া মির্জাপুর শালবাগান বাজারে অভিযান চালায়। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  সরইয়ের বালু ঘিরে প্রভাবশালীদের আধিপত্য, প্রশ্নবিদ্ধ তদারকি

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ জগন্নাথপুর (ভাইগর) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. মোস্তাক (৫১) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান (৩৫)।এদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ মো. রুহুল কবির (৩৩) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। রুহুল কবির উত্তর কসবা (শিবপুর) গ্রামের মজলুর রহমানের ছেলে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সর্বমোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতারের পর নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত বিরামপুর গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আলু খাত নিয়ে ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত