Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক, কারাগারে প্রেরণ বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় গাবতলী থেকে যুবক গ্রেপ্তার ‎ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার খোঁজখবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন ‎বগুড়ায় ট্রেনে যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাই, তিন নারী আটক কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের দ্বিতীয় দফার বাড়তি ইউরেনিয়াম। রাধানগরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী মো  মাসুদ রানা (আকিনুর) ​ জুরাইন ব্রিজের নিচে বৃদ্ধাকে ফেলে গেল পরিবার: নির্মমতার চরম দৃষ্টান্ত, দোষীদের বিচারের দাবি ​ গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১১০ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক
‎রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু–ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। ‎
‎বুধবার (২৪ জুন ২৬) দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
‎
‎ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু–ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থানার মামলা নং-৪২(৫)২৬ এবং দারুসসালাম থানার জিডি নং ১৭৯৮ তারিখ-২৬/০৫/২০২৬ইং।
‎
‎তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়

আরও পড়ুনঃ  রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

ইকরচালীতে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক

পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

আপডেটের সময়: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক
‎রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু–ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। ‎
‎বুধবার (২৪ জুন ২৬) দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
‎
‎ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু–ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থানার মামলা নং-৪২(৫)২৬ এবং দারুসসালাম থানার জিডি নং ১৭৯৮ তারিখ-২৬/০৫/২০২৬ইং।
‎
‎তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়

আরও পড়ুনঃ  ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি