Dhaka ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। নাটোর লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার রামপুরে চেয়ারম্যান প্রার্থী তাছির আহমাদের মতবিনিময় সভা সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি ​কুমিল্লার লালমাইয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যা, আটক ৩ ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব: পানিসম্পদমন্ত্রী

পরিবারের যেকোনো সদস্যকে খুন করা হবে’, দৈনিক স্বাধীন সংবাদের সাংবাদিক রাসেলকে চরম হুমকি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামায় সত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাসেল ও তার পরিবারের ওপর এবার নেমে এসেছে চরম ও সুনির্দিষ্ট প্রাণনাশের হুমকি। প্রতিপক্ষ প্রভাবশালী কুচক্রী মহলটি এবার সাংবাদিক রাসেলের পরিবারের যেকোনো একজন সদস্যকে সরাসরি খুন বা প্রাণে মেরে ফেলার ভয়ংকর হুমকি দিয়েছে। সংবাদ প্রকাশ ও এই বিষয়ে কথা বলা বন্ধ না করলে পরিবারের যেকোনো সদস্যের লাশ পড়বে—এমন হাড়হিম করা হুমকির পর সাংবাদিক মোঃ রাসেলের বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবার এখন চরম আতঙ্ক ও তীব্র নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় “ভিন্ন এলাকার আত্মীয়কে জড়িয়ে চরম হয়রানির অভিযোগ” শিরোনামে একটি সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬

ওই প্রতিবেদনে পারিবারিক বিরোধের জেরে প্রতিহিংসামূলকভাবে ভিন্ন এলাকার নির্দোষ নারীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং বিজ্ঞ আদালত কর্তৃক সহকারী কমিশনার (ভূমি), লামাকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে।ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাসেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংবাদটি প্রকাশের পর থেকেই মামলার বাদী সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা সাংবাদিক রাসেল ও তার পরিবারের নিরীহ সদস্যদের নামে সাজানো ও ভিত্তিহীন মামলা দেওয়ার জন্য থানায় এবং বিভিন্ন দপ্তরে জোর তদবির ও অপচেষ্টা চালায়। কিন্তু সেখানে ব্যর্থ হয়ে এবার তারা সরাসরি রাসেল ও তার পরিবারকে টার্গেট করেছে। প্রতিপক্ষের লোকজন হুমকি দিয়ে বলেছে, এই বিষয়ে আর কোনো কথা বললে বা পরবর্তী সংবাদ প্রকাশ করলে সাংবাদিক রাসেলের পরিবারের যেকোনো একজন সদস্যকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে।এই ন্যক্কারজনক ও লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই.

সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সাংবাদিকের পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক জঘন্য ও বর্বর অপচেষ্টা। অবিলম্বে এই হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।এই বিষয়ে তীব্র আতঙ্কগ্রস্ত সাংবাদিক মোঃ রাসেল জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরেছি। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ আমার পরিবারের যেকোনো একজন সদস্যকে খুন করার হুমকি দিচ্ছে। আমার বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী ও সন্তানরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। আমরা চরম জীবন ঝুঁকিতে আছি। আমি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের জীবনের জরুরি নিরাপত্তা ও এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি স্থানীয় সংবাদকর্মীরা জোর দাবি জানিয়েছেন, সাংবাদিক মোঃ রাসেল ও তার পরিবারের ওপর যেন কোনো ধরনের শারীরিক বা অপূরণীয় ক্ষতি না ঘটতে পারে, সেজন্য অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাসেল ভাইয়ের পরিবারকে বিশেষ পুলিশি সুরক্ষায় রাখা হোক।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর জোরপূর্বক জমি ভরাট, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তেঘুরিয়ায় তীব্র ক্ষোভ ও মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

পরিবারের যেকোনো সদস্যকে খুন করা হবে’, দৈনিক স্বাধীন সংবাদের সাংবাদিক রাসেলকে চরম হুমকি

আপডেটের সময়: ১২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামায় সত্য সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাসেল ও তার পরিবারের ওপর এবার নেমে এসেছে চরম ও সুনির্দিষ্ট প্রাণনাশের হুমকি। প্রতিপক্ষ প্রভাবশালী কুচক্রী মহলটি এবার সাংবাদিক রাসেলের পরিবারের যেকোনো একজন সদস্যকে সরাসরি খুন বা প্রাণে মেরে ফেলার ভয়ংকর হুমকি দিয়েছে। সংবাদ প্রকাশ ও এই বিষয়ে কথা বলা বন্ধ না করলে পরিবারের যেকোনো সদস্যের লাশ পড়বে—এমন হাড়হিম করা হুমকির পর সাংবাদিক মোঃ রাসেলের বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবার এখন চরম আতঙ্ক ও তীব্র নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় “ভিন্ন এলাকার আত্মীয়কে জড়িয়ে চরম হয়রানির অভিযোগ” শিরোনামে একটি সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

ওই প্রতিবেদনে পারিবারিক বিরোধের জেরে প্রতিহিংসামূলকভাবে ভিন্ন এলাকার নির্দোষ নারীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং বিজ্ঞ আদালত কর্তৃক সহকারী কমিশনার (ভূমি), লামাকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে।ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাসেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংবাদটি প্রকাশের পর থেকেই মামলার বাদী সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা সাংবাদিক রাসেল ও তার পরিবারের নিরীহ সদস্যদের নামে সাজানো ও ভিত্তিহীন মামলা দেওয়ার জন্য থানায় এবং বিভিন্ন দপ্তরে জোর তদবির ও অপচেষ্টা চালায়। কিন্তু সেখানে ব্যর্থ হয়ে এবার তারা সরাসরি রাসেল ও তার পরিবারকে টার্গেট করেছে। প্রতিপক্ষের লোকজন হুমকি দিয়ে বলেছে, এই বিষয়ে আর কোনো কথা বললে বা পরবর্তী সংবাদ প্রকাশ করলে সাংবাদিক রাসেলের পরিবারের যেকোনো একজন সদস্যকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে।এই ন্যক্কারজনক ও লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র অনুমোদন ৪ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প

সাংবাদিক নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সাংবাদিকের পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক জঘন্য ও বর্বর অপচেষ্টা। অবিলম্বে এই হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।এই বিষয়ে তীব্র আতঙ্কগ্রস্ত সাংবাদিক মোঃ রাসেল জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরেছি। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ আমার পরিবারের যেকোনো একজন সদস্যকে খুন করার হুমকি দিচ্ছে। আমার বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী ও সন্তানরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। আমরা চরম জীবন ঝুঁকিতে আছি। আমি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের জীবনের জরুরি নিরাপত্তা ও এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি স্থানীয় সংবাদকর্মীরা জোর দাবি জানিয়েছেন, সাংবাদিক মোঃ রাসেল ও তার পরিবারের ওপর যেন কোনো ধরনের শারীরিক বা অপূরণীয় ক্ষতি না ঘটতে পারে, সেজন্য অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাসেল ভাইয়ের পরিবারকে বিশেষ পুলিশি সুরক্ষায় রাখা হোক।

আরও পড়ুনঃ  মান্দায় জবই বিল প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে মৎস্য আহরণ টিকিট বিতরণ