Dhaka ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক বাঘায় জামায়াতের উদ্যোগে ১১০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ধামইরহাটে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নাটোর লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার রামপুরে চেয়ারম্যান প্রার্থী তাছির আহমাদের মতবিনিময় সভা সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। প্রায় চার ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করেন ইউএনও। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই তা শেষ করে দেন। সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে বেলা ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন এসে বিক্ষুদ্ধ কৃষকদের শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশের নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পরিবারের ৮ ভাই বোন

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় সার বিতরণ শুরু করি এবং তা ‘সুষ্ঠুভাবে’ শেষ হয়। বিতরণ শেষে কয়েক’শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় বেলা ১২টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এ বিষয়ে কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সার বিতরণ ‘সুষ্ঠুভাবে’ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়। তিনি বলেন, অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক 

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

আপডেটের সময়: ০৫:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। প্রায় চার ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করেন ইউএনও। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই তা শেষ করে দেন। সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে বেলা ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন এসে বিক্ষুদ্ধ কৃষকদের শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশের নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় সার বিতরণ শুরু করি এবং তা ‘সুষ্ঠুভাবে’ শেষ হয়। বিতরণ শেষে কয়েক’শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় বেলা ১২টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এ বিষয়ে কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সার বিতরণ ‘সুষ্ঠুভাবে’ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়। তিনি বলেন, অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  ২৫ বছরে চট্টগ্রামে কমেছে আড়াই লাখ হেক্টর বনাঞ্চল