Dhaka ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে বৃষ্টি উপেক্ষা করে মাঠে এমপি নিপুন রায় চৌধুরী ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা প্রতিহত করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বৃষ্টি উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়িয়ে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-১১), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
​

সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং জননিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ​এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়াটিও সরেজমিনে তদারকি করেন তিনি।
​

এ সময় নিপুন রায় চৌধুরী বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য বা অপতৎপরতা মেনে নেওয়া হবে না। বৃষ্টি বা যেকোনো প্রতিকূলতায় আমরা জনগণের পাশে আছি এবং জনগণকে সাথে নিয়েই সব ধরনের সন্ত্রাস ও সহিংসতা রুখে দেব।”
​প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠে সক্রিয় উপস্থিতি ও জনগণের খোঁজখবর নেওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে বৃষ্টি উপেক্ষা করে মাঠে এমপি নিপুন রায় চৌধুরী ​

আপডেটের সময়: ০১:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা প্রতিহত করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বৃষ্টি উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়িয়ে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-১১), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
​

আরও পড়ুনঃ  দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকার ডিসি

সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং জননিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ​এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়াটিও সরেজমিনে তদারকি করেন তিনি।
​

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরানীগঞ্জের জনজীবন: অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

এ সময় নিপুন রায় চৌধুরী বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য বা অপতৎপরতা মেনে নেওয়া হবে না। বৃষ্টি বা যেকোনো প্রতিকূলতায় আমরা জনগণের পাশে আছি এবং জনগণকে সাথে নিয়েই সব ধরনের সন্ত্রাস ও সহিংসতা রুখে দেব।”
​প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠে সক্রিয় উপস্থিতি ও জনগণের খোঁজখবর নেওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি।