Dhaka ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কোম্পানীগঞ্জ ইউনাইটেড হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

মোঃ জামাল উদ্দিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করে সেতু ও সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেলে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে যায়। এতে সড়কের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি আবারও পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, দুটি বাড়ি গুঁড়িয়ে দিল বন বিভাগ

সোমবারের পরিদর্শনে গিয়ে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশে ভাঙনের মাত্রা বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ  ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

আপডেটের সময়: ১০:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মোঃ জামাল উদ্দিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করে সেতু ও সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেলে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে যায়। এতে সড়কের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি আবারও পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

আরও পড়ুনঃ  ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন

সোমবারের পরিদর্শনে গিয়ে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশে ভাঙনের মাত্রা বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ  জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা