Dhaka ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযান: যুবলীগ নেতাসহ ১৬ জনকে আটক করল পুলিশ ডিমলায় ১০০ বস্তা ইউরিয়া সার আটক, পরে উধাও: নেপথ্যে জনপ্রতিনিধি ও সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ বগুড়ায় রেলের দখলকৃত জলাশয় উদ্ধার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান হৃদয়ে ছিদ্র নিয়ে বাঁচার লড়াই, ছোট্ট রিহানের পাশে দাঁড়ানোর আহ্বান রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে চরযশোরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব

বগুড়ায় রেলের দখলকৃত জলাশয় উদ্ধার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় রেলের দখলকৃত একটি জলাশয় উদ্ধার করে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। জলাশয়ে জমে থাকা ময়লা পানি, আবর্জনা ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী অপসারণের মাধ্যমে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের কামারগাড়ী এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জলাশয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা, ময়লা পানি ও পরিত্যক্ত বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অপরিচ্ছন্ন ও দীর্ঘদিনের জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে এমন জলাবদ্ধ ও অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।

আরও পড়ুনঃ  ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক

সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা নয়, নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনা জমতে না দেওয়ার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার প্রজননস্থল কমিয়ে ডেঙ্গুর ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুনঃ  রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন
Tag :
জনপ্রিয় পোস্ট

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

বগুড়ায় রেলের দখলকৃত জলাশয় উদ্ধার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০১:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এম. আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় রেলের দখলকৃত একটি জলাশয় উদ্ধার করে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। জলাশয়ে জমে থাকা ময়লা পানি, আবর্জনা ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী অপসারণের মাধ্যমে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের কামারগাড়ী এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জলাশয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা, ময়লা পানি ও পরিত্যক্ত বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অপরিচ্ছন্ন ও দীর্ঘদিনের জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে এমন জলাবদ্ধ ও অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত