Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে তেলের দোকানে ও ফিলিং স্টেশনে বিএসটিআই-এর অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার লক্ষ্মীপুরে ২ কোটি দেন, সব সই করে দেবো: পিডিবির নির্বাহী প্রকৌশলী ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন করতোয়া নদী রক্ষায় মহাপরিকল্পনা, দখল-দূষণ রোধে বগুড়ায় পরামর্শ সভা ‎ ‎ কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন ‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না: শফিকুর রহমান মহাপ্রলয়ের যুদ্ধ’ হলেও লড়তে প্রস্তুত ইরান: আরাকচি জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা খানম

রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে প্রস্তুত ১৪ লিটার চোলাই মদ ও ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিনও জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাগমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে জনৈক অলড্রিন কুমারের বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপন সংবাদের সত্যতা যাচাই করে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অলড্রিন কুমারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন—অলড্রিন কুমার, পিতা-অনিল কুমার, সাং-হাটগাংগুপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।
অভিযানকালে গ্রেপ্তার অলড্রিন কুমারের হেফাজতে থাকা বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দেশীয়ভাবে প্রস্তুত চোলাই মদ ১৪ লিটার এবং গাঁজা ১ কেজি ৭৮৫ গ্রাম। একই সঙ্গে মাদকদ্রব্য ওজন করার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিনও জব্দ করা হয়েছে। এসআরবি সূত্র আরও জানায়, অভিযানে গ্রেপ্তার অলড্রিন কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  সিংড়ায় ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ: গ্রেপ্তার ১০
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে তেলের দোকানে ও ফিলিং স্টেশনে বিএসটিআই-এর অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে প্রস্তুত ১৪ লিটার চোলাই মদ ও ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিনও জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাগমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে জনৈক অলড্রিন কুমারের বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপন সংবাদের সত্যতা যাচাই করে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অলড্রিন কুমারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন—অলড্রিন কুমার, পিতা-অনিল কুমার, সাং-হাটগাংগুপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।
অভিযানকালে গ্রেপ্তার অলড্রিন কুমারের হেফাজতে থাকা বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে দেশীয়ভাবে প্রস্তুত চোলাই মদ ১৪ লিটার এবং গাঁজা ১ কেজি ৭৮৫ গ্রাম। একই সঙ্গে মাদকদ্রব্য ওজন করার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিনও জব্দ করা হয়েছে। এসআরবি সূত্র আরও জানায়, অভিযানে গ্রেপ্তার অলড্রিন কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ