Dhaka ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দুই পরিবার

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবার দুটি।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১০টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আকন্দপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শনিবার ২১ নভেম্বর ২০২৬ দুপুরে ইসলামপুর উপজেলার প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শন করেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আকন্দপাড়ার বাসিন্দা মোজাম্মেল ও বাছেদ সম্পর্কে আপন দুই ভাই। শুক্রবার রাতে হঠাৎ তাঁদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা তাঁদের দুটি বসতঘরে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের ভয়াবহতায় পরিবার দুটির সদস্যরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা শেষ আশ্রয়টুকু হারিয়ে তাঁরা এখন দিশেহারা। মাথা গোঁজার ঠাঁই ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে পরিবার দুটি।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবার দুটির পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিত্তবানদের মানবিক সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দুই পরিবার

আপডেটের সময়: ০৯:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবার দুটি।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১০টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আকন্দপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

আজ শনিবার ২১ নভেম্বর ২০২৬ দুপুরে ইসলামপুর উপজেলার প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শন করেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আকন্দপাড়ার বাসিন্দা মোজাম্মেল ও বাছেদ সম্পর্কে আপন দুই ভাই। শুক্রবার রাতে হঠাৎ তাঁদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা তাঁদের দুটি বসতঘরে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ  হোসেনপুরে প্রধান শিক্ষিকাকে না জানিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

আগুনের ভয়াবহতায় পরিবার দুটির সদস্যরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা শেষ আশ্রয়টুকু হারিয়ে তাঁরা এখন দিশেহারা। মাথা গোঁজার ঠাঁই ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে পরিবার দুটি।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল