Dhaka ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু, আহত ৩

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন বন্ধু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে নগরকান্দার রসুলপুর বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আব্দুল্লাহর অকাল মৃত্যুতে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু, আহত ৩

আপডেটের সময়: ০৪:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন বন্ধু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে নগরকান্দার রসুলপুর বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শীতার্তদের জন্য ২৬০ কম্বল দিল আশা

জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

আব্দুল্লাহর অকাল মৃত্যুতে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের ভাই পরিচয়ে চাকরি বাণিজ্য! ‘দালাল মনিরের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ