Dhaka ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী – স্ত্রী পুলিশের জালে আটক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

 

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামিম আখতার, ভেটেরিনারি সার্জন ডাঃ কে. এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, মৎস কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে হলে খামারিদের সচেতনতা বৃদ্ধি, উন্নত জাতের পশু পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

আরও পড়ুনঃ  রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

 

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামিম আখতার, ভেটেরিনারি সার্জন ডাঃ কে. এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, মৎস কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে হলে খামারিদের সচেতনতা বৃদ্ধি, উন্নত জাতের পশু পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আরও পড়ুনঃ  লালপুর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদের আয়োজনে জাতীয় প্রাণী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।