Dhaka ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার ধুনটে কবরস্থানের জমি দখলের অভিযোগ, দাফন নিয়ে শঙ্কায় গ্রামবাসী জয়পুরহাটে অফিস শুরুর সাড়ে ৩ ঘন্টা পর ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত। লালপুর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদের আয়োজনে জাতীয় প্রাণী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকায় দৈনিক আজকের জনবাণী সম্পাদকের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ফরিদগঞ্জে গল্লাক ডাকাতীয়া নদীতে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

আনছারুল হক,স্টাফ রিপোর্টার,নীলফামারী: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিবৃন্দ প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বির আমাতুল্লাহ।

 

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় সভায় বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে কবরস্থানের জমি দখলের অভিযোগ, দাফন নিয়ে শঙ্কায় গ্রামবাসী

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

আপডেটের সময়: ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আনছারুল হক,স্টাফ রিপোর্টার,নীলফামারী: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিবৃন্দ প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বির আমাতুল্লাহ।

আরও পড়ুনঃ  সাঘাটায় জুয়া প্রতিরোধ আইনে ৬ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে

 

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় সভায় বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১