Dhaka ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য কর্মকর্তা কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান নবীন শিক্ষার্থীরা রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে : এমপি বাদশা লালপুর বাজারে স্বস্তি: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় জনসাধারণের চলাচলে এসেছে প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

দীঘিনালা সীমান্তে বিজিবি – বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫০ সময় দেখুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ,অবৈধ অনুপ্রবেশ,কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমা ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবি এর সীমান্ত এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়৷ উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২২৭৮ এর মাঝখানে দুই দেশের সীমান্ত রক্ষী প্রতিনিধিরা অংশ নেন৷

আরও পড়ুনঃ  আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: র রিজভী

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিয়ুশ কুমার। এই সময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন ধরণের রাস্তা নির্মাণের জন্য আপত্তি জানায় বিজিবি। এ ধরণের নির্মাণ কাজ সীমান্ত বিধিবিধানে পরিপন্থী বলে উল্লেখ করেন। জবাবে বিএসএফের কমান্ডেন্ট ভবিষ্যৎতে এ ধরণের পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন৷ এ ছাড়াও জোরপূর্বক বাংলাদেশে লোক পাটানোর বিষয়ে বিএসএফকে সর্তক করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ

বাবুছড়া সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে অবগত করা হয়, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫ এর ৫-এস কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও গার্ড অব অনারে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

বিজিবির মতে, দীর্ঘদিনের পর সৌজন্য আলোচনা সভায় সীমান্ত এলাকায় শান্তি নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক জোরদার ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক

দীঘিনালা সীমান্তে বিজিবি – বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ,অবৈধ অনুপ্রবেশ,কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমা ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবি এর সীমান্ত এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়৷ উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২২৭৮ এর মাঝখানে দুই দেশের সীমান্ত রক্ষী প্রতিনিধিরা অংশ নেন৷

আরও পড়ুনঃ  ধুনটে গ্রামীণ সড়ক সংস্কার: জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থী দুলালের প্রশংসনীয় উদ্যোগ ​

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিয়ুশ কুমার। এই সময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন ধরণের রাস্তা নির্মাণের জন্য আপত্তি জানায় বিজিবি। এ ধরণের নির্মাণ কাজ সীমান্ত বিধিবিধানে পরিপন্থী বলে উল্লেখ করেন। জবাবে বিএসএফের কমান্ডেন্ট ভবিষ্যৎতে এ ধরণের পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন৷ এ ছাড়াও জোরপূর্বক বাংলাদেশে লোক পাটানোর বিষয়ে বিএসএফকে সর্তক করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বাবুছড়া সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে অবগত করা হয়, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়৷ পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫ এর ৫-এস কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার