Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন। চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২ মান্দায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ধামইরহাটে লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। পত্নীতলায় ডিজিটাল লেনদেনের সচেতনতা বাড়াতে এসিবি ব্যাংকের মত বিনিময় সভা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জে রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাঁকা জমি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জিগারতল এলাকার মোঃ আতাহার আলীর ছেলে মোঃ মফেল উদ্দিন (২৫) এবং একই থানার পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবরদান সমাপ্তি

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জের কুর্শা এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রংপুরের একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুর্শা মৌজাস্থ আলহাজ্ব মোঃ তোফাজ্জল হাজীর একটি ফাঁকা জমিতে ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মফেল ও বেলাল নামের ওই দুই যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা। এছাড়া মাদক চক্রের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রংপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আজ শুক্রবার (১০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯(ক)/৮(ক) ধারায় তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫)।

মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে ডিবির এমন ঝটিকা অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জে রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাঁকা জমি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জিগারতল এলাকার মোঃ আতাহার আলীর ছেলে মোঃ মফেল উদ্দিন (২৫) এবং একই থানার পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জের কুর্শা এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রংপুরের একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুর্শা মৌজাস্থ আলহাজ্ব মোঃ তোফাজ্জল হাজীর একটি ফাঁকা জমিতে ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মফেল ও বেলাল নামের ওই দুই যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা। এছাড়া মাদক চক্রের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার