Dhaka ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮ সময় দেখুন

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বৃষ্টির কবলে পড়ে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পরের দিন সকালে স্থানীয় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৮ জুন) সকালে রাজাগাঁও ইউনিয়নের একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তিনি আচমকা মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টি থেকে বাঁচতে তিনি তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে মাহফুজুর রহমান মোটরবাইকটি নিতে এসে দেখেন সেটি উধাও। আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তিনি সেটির কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন

পরদিন আজ বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত বাগান মালিককে জানালে, মালিকপক্ষ রুহিয়া থানা পুলিশকে অবহিত করে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  এক হাজার চারা রোপণের অঙ্গীকার নিয়ে জ্যোতি ফোরামের ৭ম সবুজ অভিযান সম্পন্ন।

রুহিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

আপডেটের সময়: ০৫:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বৃষ্টির কবলে পড়ে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পরের দিন সকালে স্থানীয় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৮ জুন) সকালে রাজাগাঁও ইউনিয়নের একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তিনি আচমকা মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টি থেকে বাঁচতে তিনি তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে মাহফুজুর রহমান মোটরবাইকটি নিতে এসে দেখেন সেটি উধাও। আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তিনি সেটির কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার

পরদিন আজ বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত বাগান মালিককে জানালে, মালিকপক্ষ রুহিয়া থানা পুলিশকে অবহিত করে।

আরও পড়ুনঃ  লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত