Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক

পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৬ সময় দেখুন

তৌহিদ-উল বারী বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মে ২০২৬ মাসের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা গেছে, ওসি রবিউল হকের নেতৃত্বে মে মাসে বাঁশখালী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান জোরদার করেন। এ সময় থানায় ৪৯টি মামলা রুজু হওয়ার পাশাপাশি সমসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ১২৫টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। মে মাসে ৬০ জন আসামিকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট কার্যকর করা হয় এবং ১৭৬টি ওয়ারেন্ট রিকলসহ অন্যান্য উপায়ে নিষ্পত্তি করা হয়। একই সময়ে নিয়মিত মামলায় আরও ৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। এ সংক্রান্ত ৬টি মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

পাশাপাশি মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে পরিচালিত ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাঁশখালী থানা। নিয়মিত টহল ও বিশেষ নজরদারির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. রবিউল হক বলেন, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এটি শুধু আমার একার অর্জন নয়, বাঁশখালী থানার সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাঁশখালী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২ মে মো. রবিউল হক আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক

আপডেটের সময়: ০৬:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

তৌহিদ-উল বারী বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মে ২০২৬ মাসের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা গেছে, ওসি রবিউল হকের নেতৃত্বে মে মাসে বাঁশখালী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযান জোরদার করেন। এ সময় থানায় ৪৯টি মামলা রুজু হওয়ার পাশাপাশি সমসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ১২৫টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। মে মাসে ৬০ জন আসামিকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট কার্যকর করা হয় এবং ১৭৬টি ওয়ারেন্ট রিকলসহ অন্যান্য উপায়ে নিষ্পত্তি করা হয়। একই সময়ে নিয়মিত মামলায় আরও ৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। এ সংক্রান্ত ৬টি মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাশাপাশি মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে পরিচালিত ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাঁশখালী থানা। নিয়মিত টহল ও বিশেষ নজরদারির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. রবিউল হক বলেন, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এটি শুধু আমার একার অর্জন নয়, বাঁশখালী থানার সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাঁশখালী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২ মে মো. রবিউল হক আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।

আরও পড়ুনঃ  অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি