
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত সাইফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাইফুল ইসলামের নিকট থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-৬, তারিখ ৮ অক্টোবর ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর২০২৬) দুপুর ১২টার দিকে আটককৃত সাইফুল ইসলামকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, দেশকে মাদকমুক্ত ও নির্মুল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















