Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে

‎আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,

‎শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন—মো. শরীফ মিয়া (২৭), পিতা: মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, দায়ের করা হয়েছে।

‎জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কোনো অপরাধীকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও এ ধরনের অভিযানকে আরও কার্যকর করে তুলবে।” ‎পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে

আপডেটের সময়: ০৫:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬