Dhaka ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও মুখ-নাক থেঁতলে দেওয়ার আসামি রুবেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার। লালপুরের সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় যুব পুরস্কার পেলেন রায়হান দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন লামায় জাতীয় যুব দিবস উদযাপিত: কর্মমুখী যুবসমাজ গঠনে গুরুত্বারোপ ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত নগরকান্দায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মান্দায় জাতীয় যুব দিবস উদযাপন, চাকরি খোঁজার পরিবর্তে চাকরি সৃষ্টির আহ্বান এমপি টিপুর নীলফামারীতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় জাতীয় যুব দিবস উদযাপিত: কর্মমুখী যুবসমাজ গঠনে গুরুত্বারোপ

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম (এলএলবি)।
দিবসের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবকদের শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঋণের অর্থ অপচয় না করে যথাযথভাবে উৎপাদনশীল খাতে ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ডিজিটাল লেনদেনের সচেতনতা বাড়াতে এসিবি ব্যাংকের মত বিনিময় সভা

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাবলম্বী হতে ইচ্ছুক যোগ্য যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহায়তার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও মুখ-নাক থেঁতলে দেওয়ার আসামি রুবেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার।

লামায় জাতীয় যুব দিবস উদযাপিত: কর্মমুখী যুবসমাজ গঠনে গুরুত্বারোপ

আপডেটের সময়: ০৪:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম (এলএলবি)।
দিবসের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবকদের শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঋণের অর্থ অপচয় না করে যথাযথভাবে উৎপাদনশীল খাতে ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক