Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা ধুনটের সোনাহাটায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা’র উদ্বোধন জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ

৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ, বিশেষ উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজে ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। একাডেমিক ভবন নির্মাণের জন্য মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা, কালপোহা উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং বোয়ালমারী উপজেলার খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামত ও সংস্কার কাজের জন্য মধুখালীর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, আশাপুর আলিম মাদরাসা, বোয়ালমারীর রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসাকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার

সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ সঠিক, স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকার মানুষ যেন এর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন একাডেমিক ভবন নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হলে ফরিদপুর-১ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।

আরও পড়ুনঃ  ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন

৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

আপডেটের সময়: ০৬:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ, বিশেষ উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজে ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। একাডেমিক ভবন নির্মাণের জন্য মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা, কালপোহা উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং বোয়ালমারী উপজেলার খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামত ও সংস্কার কাজের জন্য মধুখালীর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, আশাপুর আলিম মাদরাসা, বোয়ালমারীর রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসাকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ সঠিক, স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকার মানুষ যেন এর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন একাডেমিক ভবন নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হলে ফরিদপুর-১ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।

আরও পড়ুনঃ  লোডশেডিংয়ে বিপর্যস্ত চট্টগ্রামের গ্রামাঞ্চল, উৎপাদনের পরও ঘরে নেই বিদ্যুৎ