Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই কাউনিয়ায় গাজীরহাট রোড স্বেচ্ছায় ভাঙ্গা রাস্তা মেরামত ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১

সাভারে দেশীয়মদ তৈরির কারখানা থেকে নারী সহ গ্রেফতার চীনা নাগরিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন : ঢাকার অদূরে উপজেলা সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

আরও পড়ুনঃ  লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বলেন, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নিরুলকে ঘিরে মেহেন্দিগঞ্জে তোলপাড়, হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মা ইলিশ অভিযানে উপস্থিতি নিয়ে প্রশ্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

সাভারে দেশীয়মদ তৈরির কারখানা থেকে নারী সহ গ্রেফতার চীনা নাগরিক

আপডেটের সময়: ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন : ঢাকার অদূরে উপজেলা সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

আরও পড়ুনঃ  জুরাইন রেলগেটে মৃত্যুফাঁদ: রেললাইনে অবৈধ বাজার, ঝুঁকিতে জীবন ও রেলওয়ে

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বলেন, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭