
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): নারীর ক্ষমতায়ন, পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) শীলকূপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামা বর বাড়ির মসজিদসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এ সময় কর্মসূচির আওতায় সাজেদা বেগম ও আরফা বেগমকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসাইন, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ইউপি সদস্য মিজান সিকদার ও জানে আলম, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুস এবং সাবেক ইউপি সদস্য নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার আদিল উদ্দিন, আরিফুর রহমান, মোহাম্মদ সৌকত, কোহিনুর আক্তার, মোরশেদা বেগম ও ইবনে সালবিন।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতিবেদকের নাম 


















