Dhaka ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪ কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এখনো উদঘাটন হয়নি ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা ফেরির অভাবে সন্ন্যাসী-কলারোণ ঘাট এখন মরণফাঁদ, জীবনঝুঁকিতে চার উপজেলার মানুষ চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

সাঘাটা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ রাসেল মিয়া, সাঘাটা (গাইবান্ধা)

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সাঘাটা উপজেলা চত্বরে ৩ নম্বর সাঘাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ৩ নম্বর সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোশারফ হোসেন (সুইট)। উদ্বোধনের পর তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা দিন দিন বেড়েই চলেছে। এসব সমস্যা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং অক্সিজেন সরবরাহ, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট) তার বক্তব্যে বলেন, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অন্তত কয়েকটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আজকের লাগানো গাছই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।”

আরও পড়ুনঃ  বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং খাস জমিতে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে।
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

সাঘাটা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেটের সময়: ০৪:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া, সাঘাটা (গাইবান্ধা)

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সাঘাটা উপজেলা চত্বরে ৩ নম্বর সাঘাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ৩ নম্বর সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোশারফ হোসেন (সুইট)। উদ্বোধনের পর তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা দিন দিন বেড়েই চলেছে। এসব সমস্যা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং অক্সিজেন সরবরাহ, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট) তার বক্তব্যে বলেন, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অন্তত কয়েকটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আজকের লাগানো গাছই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।”

আরও পড়ুনঃ  কর্তৃপক্ষের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা রাফা

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং খাস জমিতে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে।
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  এখনো উদঘাটন হয়নি ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা