Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ

​মোঃ বিশাল উদ্দিন পবা, রাজশাহী (প্রতিনিধি)

আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়াতে শুরু করেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মথুরা গ্রামে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামান।
​বুধবার বিকেলে মথুরা গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। আগামী নির্বাচনে পবা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
​গণসংযোগকালে হাফেজ, মাওলানা নুরুজ্জামান বলেন, “পবা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। অবহেলিত বড়গাছী ইউনিয়নসহ পবার প্রতিটি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা সুযোগ দিলে আমি এই উপজেলার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
​মথুরা গ্রামের সাধারণ ভোটাররা জামায়াতের এই প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন প্রত্যাশা ও এলাকার সমস্যার কথা তুলে ধরেন। হাফেজ, মাওলানা নুরুজ্জামান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামীতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

​এ সময় স্থানীয় ৮ নং বড়গাছি ইউনিয়নের আমির মো: মিলন রহমান। সহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মথুরা গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ

আপডেটের সময়: ১০:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

​মোঃ বিশাল উদ্দিন পবা, রাজশাহী (প্রতিনিধি)

আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়াতে শুরু করেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মথুরা গ্রামে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামান।
​বুধবার বিকেলে মথুরা গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। আগামী নির্বাচনে পবা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
​গণসংযোগকালে হাফেজ, মাওলানা নুরুজ্জামান বলেন, “পবা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। অবহেলিত বড়গাছী ইউনিয়নসহ পবার প্রতিটি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা সুযোগ দিলে আমি এই উপজেলার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
​মথুরা গ্রামের সাধারণ ভোটাররা জামায়াতের এই প্রার্থীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন প্রত্যাশা ও এলাকার সমস্যার কথা তুলে ধরেন। হাফেজ, মাওলানা নুরুজ্জামান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামীতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

​এ সময় স্থানীয় ৮ নং বড়গাছি ইউনিয়নের আমির মো: মিলন রহমান। সহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মথুরা গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো