Dhaka ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার! কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

রোগীদের সেবা হবে আরও দ্রুত ও সহজ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে (এনআইবিপিএস) বহির্বিভাগের (ওপিডি) জন্য ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে এ সেবার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে।

আরও পড়ুনঃ  গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

 

নিবন্ধনের পর রোগীর তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা নিতে এসে নতুন করে তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এ সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার!

রোগীদের সেবা হবে আরও দ্রুত ও সহজ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৬:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে (এনআইবিপিএস) বহির্বিভাগের (ওপিডি) জন্য ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে এ সেবার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে।

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ

 

নিবন্ধনের পর রোগীর তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা নিতে এসে নতুন করে তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এ সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা