Dhaka ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই বিলুপ্তির পথে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী কাঠের চাকা শিল্প

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক ​

অপু দাস, রাজশাহী ব্যুরো: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের রাজশাহী সফরকে কেন্দ্র করে পুরো নগরীতে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমন রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

​রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে সামনে রেখে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
​রাসিক প্রশাসক বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে সরাসরি শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। রাজশাহী সফরের এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসী তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

​বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মাহফুজুর রহমান রিটন বলেন, “বর্তমান বিএনপি সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীতেও বেশ কিছু মেগা ও জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণ।”

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

​নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “অতীতে বিএনপি সরকারের আমলেই রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও সেই উন্নয়নের ধারা উন্মোচন হয়েছে। আমি রাসিক প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল দশা থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহী মহানগরীকে একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

​পরিদর্শনকালে শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের উপস্থিতি:
এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গ্রহণ করা সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিবিড়ভাবে পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​অপরদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক ​

আপডেটের সময়: ০৪:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আরও পড়ুনঃ  লালপুরে পাট লুটের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখম