
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। অভিযানকালে মাদক সেবনের মাধ্যমে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. ইসমাইলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 


















