Dhaka ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-তল্লাশি বাড়িয়েছে ডিএমপি সীতাকুণ্ড শিপইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনা ‘মর্মান্তিক’ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী

রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসেসমেন্ট—কেয়া’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান বিআরসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসেসমেন্ট (কেয়া)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মঈনুদ্দিন কাদের লাবলু। প্রধান আলোচক ছিলেন কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ।

মো. হাসান ইমামের সঞ্চালনায় এবং মো. নাজমুল হাসান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন—কেয়া’র সাবেক মহাসচিব, ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক এম নজরুল ইসলাম খান, ছালামাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রাউজান বিআরসি’র সভাপতি ইফতেহারুল আলম চৌধুরী, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং কেয়া’র শিক্ষা সচিব কে এম মোস্তফা রেজাউল মনির। এছাড়া রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তারা বলেন, মেধাবৃত্তির মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মেধা, কৃতিত্ব ও শিক্ষাগত অর্জনকে স্বীকৃতি দিয়ে তাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করা; আর উপবৃত্তির প্রধান লক্ষ্য আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ধরে রাখা ও সহায়তা করা। সরকারি-বেসরকারি পর্যায়ের বৃত্তি ও শিক্ষামূলক উদ্যোগে মেধা, আর্থিক সক্ষমতা, সামাজিক বাস্তবতা ও শিক্ষার সুযোগ—সব দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যেন আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
ভবিষ্যতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে বৃত্তি কার্যক্রম আরও পরিকল্পিত ও মানসম্মত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা

আপডেটের সময়: ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসেসমেন্ট—কেয়া’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান বিআরসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসেসমেন্ট (কেয়া)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মঈনুদ্দিন কাদের লাবলু। প্রধান আলোচক ছিলেন কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ।

মো. হাসান ইমামের সঞ্চালনায় এবং মো. নাজমুল হাসান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন—কেয়া’র সাবেক মহাসচিব, ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক এম নজরুল ইসলাম খান, ছালামাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রাউজান বিআরসি’র সভাপতি ইফতেহারুল আলম চৌধুরী, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং কেয়া’র শিক্ষা সচিব কে এম মোস্তফা রেজাউল মনির। এছাড়া রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তারা বলেন, মেধাবৃত্তির মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মেধা, কৃতিত্ব ও শিক্ষাগত অর্জনকে স্বীকৃতি দিয়ে তাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করা; আর উপবৃত্তির প্রধান লক্ষ্য আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ধরে রাখা ও সহায়তা করা। সরকারি-বেসরকারি পর্যায়ের বৃত্তি ও শিক্ষামূলক উদ্যোগে মেধা, আর্থিক সক্ষমতা, সামাজিক বাস্তবতা ও শিক্ষার সুযোগ—সব দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যেন আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
ভবিষ্যতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে বৃত্তি কার্যক্রম আরও পরিকল্পিত ও মানসম্মত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় মাদক সেবন অপরাধে ১ যুবকে মোবাইল কোর্টে সাজা