Dhaka ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামায় পুলিশের বিশেষ অভিযান: চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পরোয়ানাভুক্ত ১ নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার প্রাইভেটকারে গুলি করে পথরোধ: ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কু*পিয়ে জ*খম, অবস্থা গুরুতর মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে অভিযান চালিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে সুকুমার নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুকুমার উপজেলার ছোট বেলালদহ গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

অভিযান সূত্রে জানা যায়, সুকুমারকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও নিরাপত্তা আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ১০টি রিংজাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ লাইন ফিশিংয়ের বড়শি জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ সরঞ্জামগুলো ঘটনাস্থলে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  ইউনিয়ন  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩,স্থানীয়দের ক্ষোভ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার কোনোভাবেই বরদাশত করা হবে না। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার অস্ত্র-বিস্ফোরকও

মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, “অভয়াশ্রমে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারণে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

লামায় পুলিশের বিশেষ অভিযান: চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পরোয়ানাভুক্ত ১

মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

আপডেটের সময়: ১০:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে অভিযান চালিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে সুকুমার নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুকুমার উপজেলার ছোট বেলালদহ গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩,স্থানীয়দের ক্ষোভ

অভিযান সূত্রে জানা যায়, সুকুমারকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও নিরাপত্তা আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ১০টি রিংজাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং বিপুল পরিমাণ লাইন ফিশিংয়ের বড়শি জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ সরঞ্জামগুলো ঘটনাস্থলে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদে নগদ অর্থ ও বৃক্ষ বিতরণ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার কোনোভাবেই বরদাশত করা হবে না। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  মহাস্থানে বার্মিজ চাকুসহ যুবক আটক, ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা