Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন বহু শ্রমিক।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক,

পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— বেলাল হোসেন (৩৭), আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আব্দুর রহিম (৪৬)। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  প্রত্যেকটি মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে: অর্থমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

আপডেটের সময়: ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন বহু শ্রমিক।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— বেলাল হোসেন (৩৭), আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আব্দুর রহিম (৪৬)। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: জিয়া উদ্দিন