Dhaka ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলার মনপুরায় গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ। মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন দেশের বাজারে এবার কমল সোনার দাম সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ বাঘায় ডিজিএফআই ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, আটক ২ কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা

ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

স্টাফ রিপোর্টার,​ঠাকুরগাঁও :
জাতীয় রাজনীতির পালাবদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে উত্তরের ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-১ এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মুখে এখন ঘুরেফিরে আসছে তাঁর বড় মেয়ে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ মির্জার নাম।
​সর্বশেষ জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে বিজয়ী হন। সে সময় তাঁর প্রচারাভিযানে ড. শামারুহ মির্জার সরব উপস্থিতি ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে দারুণ ইতিবাচক ছাপ ফেলেছিল। দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী ও গবেষণার সঙ্গে যুক্ত থাকলেও পেশাজীবী ও মার্জিত নারী হিসেবে তাঁর ইমেজ ভোটারদের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে।
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল জাতীয় পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করলে মির্জা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে ড. শামারুহ মির্জা হতে পারেন এক নতুন সংযোজন।

আরও পড়ুনঃ  লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপিত: সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলার মনপুরায় গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

আপডেটের সময়: ০৪:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার,​ঠাকুরগাঁও :
জাতীয় রাজনীতির পালাবদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে উত্তরের ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-১ এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মুখে এখন ঘুরেফিরে আসছে তাঁর বড় মেয়ে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ মির্জার নাম।
​সর্বশেষ জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে বিজয়ী হন। সে সময় তাঁর প্রচারাভিযানে ড. শামারুহ মির্জার সরব উপস্থিতি ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে দারুণ ইতিবাচক ছাপ ফেলেছিল। দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী ও গবেষণার সঙ্গে যুক্ত থাকলেও পেশাজীবী ও মার্জিত নারী হিসেবে তাঁর ইমেজ ভোটারদের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে।
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল জাতীয় পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করলে মির্জা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে ড. শামারুহ মির্জা হতে পারেন এক নতুন সংযোজন।

আরও পড়ুনঃ  পরিশুদ্ধ ও পরিবেশবান্ধব কেরানীগঞ্জ গড়তে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা