Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৮ সময় দেখুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মো. রিফাত হোসেন: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া গ্রামের ডুগডুগি-রানীগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। আটকরা হলেন—ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের রেজাউলের ছেলে খাইরুল ইসলাম (২৮), মৃত গোলজার হোসেনের ছেলে মিজানুর রহমান (২৮) এবং আব্দুল মজিদের ছেলে সেলিম মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল বিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি করা হচ্ছিল।

আরও পড়ুনঃ  সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে হওয়া সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

একপর্যায়ে তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল

আপডেটের সময়: ০৮:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মো. রিফাত হোসেন: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া গ্রামের ডুগডুগি-রানীগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। আটকরা হলেন—ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের রেজাউলের ছেলে খাইরুল ইসলাম (২৮), মৃত গোলজার হোসেনের ছেলে মিজানুর রহমান (২৮) এবং আব্দুল মজিদের ছেলে সেলিম মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল বিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি করা হচ্ছিল।

আরও পড়ুনঃ  আলীকদমে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা: অন্তত ১১ যাত্রী আহত

একপর্যায়ে তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী