Dhaka ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার সাজেক বিওপিতে ৫৪বিজিবির উদ্যোগে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ফেল করেছে ৭৫ হাজারের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত এম নজরুল ইসলাম খান বগুড়ায় সাপ্তাহিক ‘দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ, আলোচনা সভা ও কেক কাটা এইচএসসিতে কোয়ান্টাম কসমো কলেজের শতভাগ পাস মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

দীঘিনালায় বৌদ্ধ বিহারে ২দিনব্যাপী ৩৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮৩ সময় দেখুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালায় ঐতিহ্যবাহী কামাকুছড়া ধর্ম্মাংকুর (ধলাইমা) বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বস্তু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ৩৪তম কঠিন চীবর দান হাজারো পূণ্যার্থীদের সমাগমে বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী কঠিন চীবর দান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় সমবেত পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধমূর্তিদান, সঙ্ঘদান, অষ্টপরিস্কারদানের মাধ্যমে মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর দীঘিনালা থানা শাখার উপদেষ্টা প্রধান ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির মহোদয়।

আরও পড়ুনঃ  ধুনট পৌর বিএনপি সভাপতির সাথে নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বেইন বুনা অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ তেজবংশ মহাস্থবির। এরপর থেকে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী বেইনবুনায় অংশ গ্রহন করেন। তুলা থেকে সুতা তৈরী করে রং করার মধ্যে ২৪ ঘন্টার বিতরে যে কাপড়টি বানানো হয় সেটি ভিক্ষু সংঘের নিকট দান করা হয়। বিনয় কর্ম মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা ওই কাপড়টি কঠিনে রুপান্তর করেন৷

আরও পড়ুনঃ  ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ

স্বাগত বক্তব্য দেন ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা ও সর্দ্ধম দেশনা প্রদান করেন,ভদন্তঃ চন্দ্রকীর্তি মহাস্থবির, ভদন্তঃ সুগত বংশ স্থবির,প্রভাষক ভদন্তঃ শীলভদ্র মহাস্থবির প্রমূখ৷

অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। দীঘিনালা অধিনায়ক লে. কর্নেল আল আমিন এসইউপি,পিএসসি মহোদয় বেইনবুনা মঞ্চ পরিদর্শনে আসলে অনুষ্ঠানের সার্বিক সাফল্য করেন ৷ বুদ্ধের অহিংসা মৈত্রীর বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন৷

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠানকে ঘিরে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকবাল বাহার চৌধুরী বলেন, “কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিহার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।”

আয়োজক কমিটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী

দীঘিনালায় বৌদ্ধ বিহারে ২দিনব্যাপী ৩৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালায় ঐতিহ্যবাহী কামাকুছড়া ধর্ম্মাংকুর (ধলাইমা) বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বস্তু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ৩৪তম কঠিন চীবর দান হাজারো পূণ্যার্থীদের সমাগমে বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী কঠিন চীবর দান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় সমবেত পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধমূর্তিদান, সঙ্ঘদান, অষ্টপরিস্কারদানের মাধ্যমে মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর দীঘিনালা থানা শাখার উপদেষ্টা প্রধান ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির মহোদয়।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বেইন বুনা অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ তেজবংশ মহাস্থবির। এরপর থেকে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী বেইনবুনায় অংশ গ্রহন করেন। তুলা থেকে সুতা তৈরী করে রং করার মধ্যে ২৪ ঘন্টার বিতরে যে কাপড়টি বানানো হয় সেটি ভিক্ষু সংঘের নিকট দান করা হয়। বিনয় কর্ম মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা ওই কাপড়টি কঠিনে রুপান্তর করেন৷

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড

স্বাগত বক্তব্য দেন ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা ও সর্দ্ধম দেশনা প্রদান করেন,ভদন্তঃ চন্দ্রকীর্তি মহাস্থবির, ভদন্তঃ সুগত বংশ স্থবির,প্রভাষক ভদন্তঃ শীলভদ্র মহাস্থবির প্রমূখ৷

অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। দীঘিনালা অধিনায়ক লে. কর্নেল আল আমিন এসইউপি,পিএসসি মহোদয় বেইনবুনা মঞ্চ পরিদর্শনে আসলে অনুষ্ঠানের সার্বিক সাফল্য করেন ৷ বুদ্ধের অহিংসা মৈত্রীর বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন৷

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।