Dhaka ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ডিবির বিশেষ অভিযান: ক্যাসিনো ব্যবসায়ী কামরুল আটক, ভাই পলাতক

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
শনিবার (০৮ আগস্ট ২০২৬) সকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন কচুবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে নিজ বাড়ি থেকে কুখ্যাত ক্যাসিনো ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। আটককৃত কামরুল ইসলাম ভুল্লী থানার কচুবাড়ী গ্রামের আব্দুল জলিলের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কামরুলের নিজ বাড়ি থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৪টি বিকাশ এজেন্ট সিম এবং মোবাইলটিতে ক্যাসিনো সংক্রান্ত ৫টি অ্যাপস ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, কামরুল দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো খেলে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন এবং আশপাশের লোকজনকে এই খেলায় আসক্ত হতে প্রভাবিত ও প্রতারিত করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুলের আপন বড় ভাই, এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হেলাল পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ডিবির বিশেষ অভিযান: ক্যাসিনো ব্যবসায়ী কামরুল আটক, ভাই পলাতক

আপডেটের সময়: ০৫:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
শনিবার (০৮ আগস্ট ২০২৬) সকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন কচুবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে নিজ বাড়ি থেকে কুখ্যাত ক্যাসিনো ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। আটককৃত কামরুল ইসলাম ভুল্লী থানার কচুবাড়ী গ্রামের আব্দুল জলিলের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কামরুলের নিজ বাড়ি থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৪টি বিকাশ এজেন্ট সিম এবং মোবাইলটিতে ক্যাসিনো সংক্রান্ত ৫টি অ্যাপস ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, কামরুল দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো খেলে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন এবং আশপাশের লোকজনকে এই খেলায় আসক্ত হতে প্রভাবিত ও প্রতারিত করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুলের আপন বড় ভাই, এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হেলাল পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা