Dhaka ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরানীগঞ্জের জনজীবন: অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: গতকাল বৃহস্পতিবারের পর আজও ভোর থেকেই থেমে থেমে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরানীগঞ্জের স্বাভাবিক জনজীবন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টির কারণে কেরানীগঞ্জের বিভিন্ন নিচু এলাকা ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
​

আজ শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) সকাল থেকে কেরানীগঞ্জের জিনজিরা, গোলামবাজার, আগানগর, কালীগঞ্জ, কাঠুরিয়া, রামেরকান্দা, রোহিতপুর এবং শুভাঢ্যাসহ বিভিন্ন এলাকার আনাচে-কোনাচে ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে জিনজিরা পাইকারি ও খুচরা বাজার এবং কালীগঞ্জ ও আগানগর পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম। নিচু এলাকার দোকানপাট ও বাসাবাড়ির সামনে পানি জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​জিনজিরা ও আগানগর এলাকার ব্যবসায়ীরা জানান, গতকালকের পর আজও সকাল থেকে টানা বৃষ্টির কারণে দোকানের সামনের রাস্তায় পানি জমে গেছে। ক্রেতারা আসতে পারছেন না, ফলে পাইকারি ও খুচরা বেচাকেনা প্রায় বন্ধের পথে। কালীগঞ্জের এক বাসিন্দা বলেন, অলিগলিতে হাঁটুসমান পানি জমে যাওয়ায় ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। রিকশা বা অটোরিকশা পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
​

বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ছাতা মাথায় দিয়ে কিংবা রেইনকোট পরে গন্তব্যে ছুটতে দেখা গেছে। যানবাহনের সংকট ও রাস্তায় গাড়ির ধীরগতির কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রামেরকান্দা, কাঠুরিয়া ও রোহিতপুর এলাকার শ্রমজীবী ও দিনমজুর মানুষ বৃষ্টির কারণে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন।
​টানা বৃষ্টি অব্যাহত থাকায় কেরানীগঞ্জের নিচু এলাকার জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরানীগঞ্জের জনজীবন: অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

আপডেটের সময়: ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: গতকাল বৃহস্পতিবারের পর আজও ভোর থেকেই থেমে থেমে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরানীগঞ্জের স্বাভাবিক জনজীবন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টির কারণে কেরানীগঞ্জের বিভিন্ন নিচু এলাকা ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
​

আজ শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) সকাল থেকে কেরানীগঞ্জের জিনজিরা, গোলামবাজার, আগানগর, কালীগঞ্জ, কাঠুরিয়া, রামেরকান্দা, রোহিতপুর এবং শুভাঢ্যাসহ বিভিন্ন এলাকার আনাচে-কোনাচে ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে জিনজিরা পাইকারি ও খুচরা বাজার এবং কালীগঞ্জ ও আগানগর পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম। নিচু এলাকার দোকানপাট ও বাসাবাড়ির সামনে পানি জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুনঃ  দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকার ডিসি

​জিনজিরা ও আগানগর এলাকার ব্যবসায়ীরা জানান, গতকালকের পর আজও সকাল থেকে টানা বৃষ্টির কারণে দোকানের সামনের রাস্তায় পানি জমে গেছে। ক্রেতারা আসতে পারছেন না, ফলে পাইকারি ও খুচরা বেচাকেনা প্রায় বন্ধের পথে। কালীগঞ্জের এক বাসিন্দা বলেন, অলিগলিতে হাঁটুসমান পানি জমে যাওয়ায় ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। রিকশা বা অটোরিকশা পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
​

আরও পড়ুনঃ  রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা

বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ছাতা মাথায় দিয়ে কিংবা রেইনকোট পরে গন্তব্যে ছুটতে দেখা গেছে। যানবাহনের সংকট ও রাস্তায় গাড়ির ধীরগতির কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রামেরকান্দা, কাঠুরিয়া ও রোহিতপুর এলাকার শ্রমজীবী ও দিনমজুর মানুষ বৃষ্টির কারণে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন।
​টানা বৃষ্টি অব্যাহত থাকায় কেরানীগঞ্জের নিচু এলাকার জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২