Dhaka ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনে সরকারি খাস জমি ড্রেজারের মাধ্যমে ভরাটের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ও সাবেক ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া। তিনি বলেন, যেকোনো মূল্যে এ জমি দখলের চেষ্টা প্রতিহত করা হবে। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার শিশু পার্কসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনের সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি খাস জমি ভরাট করা হচ্ছে। অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনের সরকারি খাস জমি কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় আমাদের জমি কেউ দখল করতে পারেনি। এখন যদি এই জমি দখল হয়ে যায়, তাহলে আমরা কেন রক্ত দিলাম তিনি অভিযোগ করে বলেন, ড্রেজারের মাধ্যমে প্রকাশ্যে সরকারি জমি ভরাট করা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

তবে তাদের কাছ থেকেও জমি ভরাটের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি বলে দাবি করেন। মহসিন মিয়া বলেন, “আমি ইউএনও ও এসিল্যান্ডের কাছে জানতে চেয়েছি, কারা এই জমি ভরাট করছে। তারাও জানেন না বলে জানিয়েছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানানো হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে। পাশাপাশি মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই অবৈধ দখলের চেষ্টা প্রতিহত করা হবে। সরেজমিনে দেখা যায়, শিশু পার্কসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনের এলাকায় ড্রেজারের মাধ্যমে জমি ভরাটের কাজ চলছিল। এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “অবৈধভাবে সরকারি জমি ভরাট করার কোনো সুযোগ নেই। কারা এ কাজ করছে, সে বিষয়ে আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, লোকেশন দিন, ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  চকবাজারের ঐতিহাসিক ‘জাহাজবাড়ি’: সংরক্ষণের অভাবে বিলীন পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার

টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া

আপডেটের সময়: ০৭:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনে সরকারি খাস জমি ড্রেজারের মাধ্যমে ভরাটের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ও সাবেক ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া। তিনি বলেন, যেকোনো মূল্যে এ জমি দখলের চেষ্টা প্রতিহত করা হবে। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার শিশু পার্কসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনের সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি খাস জমি ভরাট করা হচ্ছে। অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনের সরকারি খাস জমি কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় আমাদের জমি কেউ দখল করতে পারেনি। এখন যদি এই জমি দখল হয়ে যায়, তাহলে আমরা কেন রক্ত দিলাম তিনি অভিযোগ করে বলেন, ড্রেজারের মাধ্যমে প্রকাশ্যে সরকারি জমি ভরাট করা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার