Dhaka ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ বৃহপতিবার ​বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।

এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে প্রাণিসম্পদ দুদিন ব্যাপী মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল বসানো হয়। এর মধ্যে ছিল উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি স্টল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস স্টল, পোষা পাখির স্টল এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল। পাশাপাশি মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দর্শনার্থী ও খামারিদের নজর কাড়ে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ বৃহপতিবার ​বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।

আরও পড়ুনঃ  লালপুরে ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড ও নির্দেশনা প্রদান

এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে প্রাণিসম্পদ দুদিন ব্যাপী মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল বসানো হয়। এর মধ্যে ছিল উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি স্টল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস স্টল, পোষা পাখির স্টল এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল। পাশাপাশি মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দর্শনার্থী ও খামারিদের নজর কাড়ে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা