Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গাজীপুর বিএনপি জামেয়াত নেতা কর্মীদের সংঘর্ষ, আহত ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৩ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া ক্রাইম রিপোর্ট, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় দলের কার্যালয় ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজার এলাকায় প্রবেশ করে। এসময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হলে বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনি অফিসের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জামায়াতের তিনজন কর্মী আহত হন। তারা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অপর এক কর্মী। অপরদিকে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব আহত হন বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  শরণখোলায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের নির্বাচনি অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের ফলে বাজার এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার ঘাগটিয়া ইউনিয়নের নির্বাচনি অফিসে নেতাকর্মীরা নিয়মিত সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের একটি মিছিল হঠাৎ করে অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে দুজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং অফিসের আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা

অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের তিনজন কর্মী আহত হন। নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা এলাকা ত্যাগ করেন।এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

গাজীপুর বিএনপি জামেয়াত নেতা কর্মীদের সংঘর্ষ, আহত ৫

আপডেটের সময়: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ রাসেল মিয়া ক্রাইম রিপোর্ট, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় দলের কার্যালয় ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজার এলাকায় প্রবেশ করে। এসময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হলে বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনি অফিসের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জামায়াতের তিনজন কর্মী আহত হন। তারা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অপর এক কর্মী। অপরদিকে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব আহত হন বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের নির্বাচনি অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের ফলে বাজার এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার ঘাগটিয়া ইউনিয়নের নির্বাচনি অফিসে নেতাকর্মীরা নিয়মিত সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের একটি মিছিল হঠাৎ করে অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে দুজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং অফিসের আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

আরও পড়ুনঃ  হোসেনপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত।

অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের তিনজন কর্মী আহত হন। নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা এলাকা ত্যাগ করেন।এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান নিয়ে ক্ষোভ, দুর্ভোগে রোগী ও স্বজনরা