Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু

শখের বশে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ওমর হাসনাত  জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল ইসলাম ( ১১) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাবিবুল ইসলাম ওই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, ১১ মে রোজ সোমবার স্কুল ছুটি শেষে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে গ্রামের একটি পুকুরে শখের বশে গোসল করতে নামে হাবিবুল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সাপাহারে নির্বাচন পরবর্তী বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুলের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

শখের বশে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেটের সময়: ০৬:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ওমর হাসনাত  জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল ইসলাম ( ১১) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাবিবুল ইসলাম ওই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, ১১ মে রোজ সোমবার স্কুল ছুটি শেষে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে গ্রামের একটি পুকুরে শখের বশে গোসল করতে নামে হাবিবুল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হাবিবুলের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পার্বত্য নারীদের ভাগ্যবদলই আমার মূল লক্ষ্য': সংসদ সদস্য মাধবী মার্মা