
আব্দুর রাজ্জাক সরকার,স্টাফ রিপোর্টার
হলুদে রং মিশানোর অভিযোগে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন ২৪শে মে রবিবার দুপুরে পুলিশ ও র্যাব সহ অভিযান পরিচালনা করেন। এসময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের আব্দুল খালেকের হলুদ ভাংগা মিল থেকে বিপুল পরিমান খাদ্যে ভেজাল মেশানোর উপাদান,রং, আটা ও গুড়া হলুদ জব্দ করে আগুন ধরিয়ে দিয়েছে এ বংসময় মিল মালিক খালেকের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
দির্ঘদিন থেকে ধাপেরহাট এলাকার কয়েকটি হলুদ মিলে,কাঠেরগুড়া,ইটের গুড়া ও মানবদেহের ক্ষতিকারক বিশেষ ধরনের রং মিশিয়ে শুকনা গুড়া হলুদ তৈরী করে বাজারজাত করছেন কতিপয় অসাধু ব্যাবসায়ী,। এই অবৈধ ব্যবসা করে রাতারাতি তারা আংগুল ফুলে কলাগাছ বনে গেছেন।
এ নিয়ে একাধিকবার বিভিন্ন গনমাধ্যমে খবর প্রচার হয়েছে। কর্তৃপক্ষ এসে জরিমানা করে যাবার পর পরেই আবার শুরু করে ভেজাল হলুদ তৈরীর ব্যবসা। এমন অভিযোগের ভিত্তিতে ২৪শে মে রবিবার দুপুরে খালেক মিয়ার হলুদ মিলে অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষ।।
প্রতিবেদকের নাম 



















