Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ, অন্যান্য বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি আজ ২৫ মে সোমবার সকালে নগরীর বিবিরহাট ও দুপুরে মইজ্জারটেক পশুর হাট পরিদর্শন করেছেন। এছাড়া বিকেলে পতেঙ্গা বিচ এলাকায় আলমগীরের বাজার এবং ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে যাচ্ছেন বলে সিএমপি প্রেস মিডিয়া সূত্রে জানা গেছে। দুপুরে হাট পরিদর্শনকালে পুলিশ কমিশনার সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর হাট কেন্দ্রিক সিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা কিংবা ভোগান্তি না ঘটে, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিএমপি কমিশনার উপস্থিত সবাইকে জানান, পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতারক চক্র, চাঁদাবাজি ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুনঃ  পর্যটকদের সর্বোচ্চ নিরাপদ সেবা দিতে প্রস্তুত হচ্ছে রুমা

পুলিশ কমিশনার ইজারাদারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী

আপডেটের সময়: ০৯:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ, অন্যান্য বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি আজ ২৫ মে সোমবার সকালে নগরীর বিবিরহাট ও দুপুরে মইজ্জারটেক পশুর হাট পরিদর্শন করেছেন। এছাড়া বিকেলে পতেঙ্গা বিচ এলাকায় আলমগীরের বাজার এবং ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে যাচ্ছেন বলে সিএমপি প্রেস মিডিয়া সূত্রে জানা গেছে। দুপুরে হাট পরিদর্শনকালে পুলিশ কমিশনার সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর হাট কেন্দ্রিক সিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা কিংবা ভোগান্তি না ঘটে, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিএমপি কমিশনার উপস্থিত সবাইকে জানান, পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতারক চক্র, চাঁদাবাজি ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ

পুলিশ কমিশনার ইজারাদারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে পত্নীতলার পশুর হাট