
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচিতে অংশ নেয়ার পাঁচ-ছয় হাজার থেকে কমিয়ে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকার তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্যই এই কর্মসূচি। তিনি বলেন, ‘আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে। মানুষের আহ্বানে সাড়া দেয়া। সে জায়গা থেকে আমরা আমাদের লংমার্চ কর্মসূচি করতে যাচ্ছি। আগামী ৫ সেপ্টেম্বর লংমার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শাপলা চত্বর থেকে আমরা যাত্রা শুরু করব।
লংমার্চে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘একটা প্রশ্ন আসে যে মানুষের ভোগান্তি হবে কি না। এজন্য আমরা প্রথমে আইজিপিকে চিঠি দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। সেখানে যেই সিদ্ধান্তগুলো হয়েছে—আমরা একটি লাইন ধরে যাব। দুইটা লাইনে আমাদের কোনো গাড়ি থাকবে না, একটা লাইনে থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা অনেক কিছু সংযোজন করেছি, বিয়োজন করেছি। বাংলাদেশের মানুষের এমনিতেই তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অস্বস্তি রয়েছে। এই দাবিগুলো পূরণ করার জন্য যেন আরও কোনো মানুষের ভোগান্তি না হয়, কোনো অ্যাম্বুলেন্স যাতে কোথাও আটকা না পড়ে, সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি।
লং মার্চের গাড়িবহর সম্পর্কে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘আমাদের যে লক্ষ্যযাত্রা ছিল পাঁচ-ছয় হাজার গাড়ি যাবে। সেটাও আমরা একটু সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে এসেছি। সরকার তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্যই এ কর্মসূচি। তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে বের হওয়ার পরে প্রথম পথসভা হবে চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে, সিদ্ধিরগঞ্জে। সেখানে সকাল ৯টার সময় উপস্থিত হবো। এরপর কুমিল্লায় দুপুর ১২টায় উপস্থিত হবো। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























