
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে গত ০৪/০৮/২০২৬ চাঞ্চল্যকর ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ আগস্ট, ২০২৬) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) ও লালপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লালপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০৬/০৮/২০২৬ তারিখে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১। মোঃ সবুজ আলী (২০), পিতা: মোঃ আলমাছ আলী, সাং: গোপালপুর বটতলা, ইউনিয়ন: সাঁড়া, থানা: ঈশ্বরদী, জেলা: পাবনা এবং ২। মোঃ সোহাগ আলী (১৯), পিতা: মোঃ শরিফুল ইসলাম, সাং: ভাদুর বটতলা (বাগানপাড়া), ইউনিয়ন: ঈশ্বরদী, থানা: লালপুর, জেলা: নাটোর।
আটকের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুষ্ঠিত ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

















