Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪০ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় পর্যটক ও বাইকার সেজে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ ‘বাইকার গ্যাং’-এর ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৭। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-کক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার ডাকবাংলো ও সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দেখলে মনে হয় সবাই শখের বাইকার। একসাথে দূরপাল্লার বাইক চালায়। বাস্তবে তারা ইয়াবা কারবারি। র‍্যাব-৭ চট্টগ্রামের পটিয়া থেকে এ ধরনের পাঁচ বাইকারের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে। এসময় ছয় জনকে আটক এবং তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার দাম আনুমানিক তিন কোটি টাকা। আজ বৃহস্পতিবার(৬ আগস্ট) র‍্যাবের একটি দল এই বাইকার গ্যাংকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বাইকার ইয়াবা নিয়ে কক্সবাজার হতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বেলা সোয়া ১১টার দিকে র‍্যাবের একটি দল পটিয়া থানাধীন পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীত পাশে সুলতান হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় ৫টি মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ

এর মধ্যে চারজনের বাড়ি রামু উপজেলায়। তারা হলেন, রামু থানাধীন ঘোনার পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো. বশির (৩৮) এবং একই পাড়ার মৃত রশিদ আহম্মদের পুত্র মো. হোসেন (৩৭)। একই থানাধীন আমতলীয়া পাড়ার মৃত দীন মোহাম্মদের পুত্র মো. সাইফুল (২৪) এবং পশ্চিম মেরংলোয়া গ্রামের মৃত জাফর আহমদের পুত্র মো. হাসান (২৯)। গ্যাং এর বাকি দুই সদস্য হলেন, কক্সবাজার সদর থানার ফরিদ আলমের পুত্র বেলাল উদ্দিন(৩২) এবং ঈদগাঁও থানাধীন মধ্যম নাপিতখালী গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র নুরুল মোস্তফা(২৭। দুপুরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মাদককারবারিদের মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের বক্সের ভেতর ব্যাগে বিশেষ কৌশলে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কাজ চলছে।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ

আপডেটের সময়: ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় পর্যটক ও বাইকার সেজে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ ‘বাইকার গ্যাং’-এর ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৭। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-کক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার ডাকবাংলো ও সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দেখলে মনে হয় সবাই শখের বাইকার। একসাথে দূরপাল্লার বাইক চালায়। বাস্তবে তারা ইয়াবা কারবারি। র‍্যাব-৭ চট্টগ্রামের পটিয়া থেকে এ ধরনের পাঁচ বাইকারের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে। এসময় ছয় জনকে আটক এবং তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার দাম আনুমানিক তিন কোটি টাকা। আজ বৃহস্পতিবার(৬ আগস্ট) র‍্যাবের একটি দল এই বাইকার গ্যাংকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বাইকার ইয়াবা নিয়ে কক্সবাজার হতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বেলা সোয়া ১১টার দিকে র‍্যাবের একটি দল পটিয়া থানাধীন পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীত পাশে সুলতান হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় ৫টি মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

এর মধ্যে চারজনের বাড়ি রামু উপজেলায়। তারা হলেন, রামু থানাধীন ঘোনার পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো. বশির (৩৮) এবং একই পাড়ার মৃত রশিদ আহম্মদের পুত্র মো. হোসেন (৩৭)। একই থানাধীন আমতলীয়া পাড়ার মৃত দীন মোহাম্মদের পুত্র মো. সাইফুল (২৪) এবং পশ্চিম মেরংলোয়া গ্রামের মৃত জাফর আহমদের পুত্র মো. হাসান (২৯)। গ্যাং এর বাকি দুই সদস্য হলেন, কক্সবাজার সদর থানার ফরিদ আলমের পুত্র বেলাল উদ্দিন(৩২) এবং ঈদগাঁও থানাধীন মধ্যম নাপিতখালী গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র নুরুল মোস্তফা(২৭। দুপুরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মাদককারবারিদের মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের বক্সের ভেতর ব্যাগে বিশেষ কৌশলে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কাজ চলছে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে কেরানীগঞ্জে: ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে চীনা নাগরিক