Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৭ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা ১১ দলের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সহ নেতৃবৃন্দ। জামায়াতের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মন্জু, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সেক্রেটারি মো. এনামুল হক, এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি জাহিদুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি শরিফুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ প্রমুখ। মাওলানা নজরুল ইসলাম এমপি বলেন, “হঠাৎ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কবলে পড়ল কেন বাংলাদেশ, সরকারকে এর জবাব দিতে হবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের, বিশেষ করে শাক-সবজি ও তরিতরকারির দাম কয়েক গুণ বেড়ে গেছে। বাজারে এ ধরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে অবৈধ মজুতদারি, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, সরকারকে তার দায়বোধের জায়গা থেকে তা খুঁজে বের করতে হবে। জনগণের দুর্ভোগকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।’ তিনি বলেন, “বিদ্যুৎ সংকটের মধ্যেই হুট করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক গ্রাহক প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিল পাওয়ার অভিযোগ করছেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে ভুতুড়ে ও অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংকটের সময়ে জনগণের স্বার্থ বিবেচনা না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।” তিনি আরও বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

আরও পড়ুনঃ  জুলাইয় গণহত্যার বিচার ও‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দক্ষিণ হালিশহরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

বাজারে একের পর এক পণ্যের দাম বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। সাধারণ মানুষের আয় বাড়ছে না, অথচ খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। অবৈধ মজুতদারি, সিন্ডিকেট, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকটের মাধ্যমে কেউ বাজার অস্থিতিশীল করছে কি না, তা কঠোরভাবে তদন্ত করতে হবে। জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারকে জরুরী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।” স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

আপডেটের সময়: ০৭:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

আরও পড়ুনঃ  ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক