
এম. আজাদ খাঁন,স্টাফ রিপোর্টার, বগুড়া: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬টায় বগুড়া জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের নবাববাড়ী রোড প্রদক্ষিণ করে বগুড়া পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। এ সময় জেলা যুবদল এবং বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
প্রতিবেদকের নাম 

















