
সামায়ুন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন (পাতার) বিড়ি উদ্ধার করা হয়েছে। আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর ও মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের টিমের যৌথ অভিযানে উত্তর বড়দল ইউনিয়নের ফকিরনগর গ্রামের জব্দর আলীর ছেলে মাদক সম্রাট কুদ্দুস মিয়া বাড়ি থেকে এসব ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যায় বলে জানা গেছে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, উদ্ধার করা ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে অবৈধ বিড়ি ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। স্থানীয় মাদকবিরোধী সংগঠন ও সংশ্লিষ্টরা জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স’। মাদক নির্মূল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে, মাদক সম্রাট কুদ্দুস দীর্ঘদিন ধরে মদ,গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে বলে জানান তারা
প্রতিবেদকের নাম 

















