Dhaka ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রমিক মিছিল জুলাই শহীদদের স্মরণে মোকামতলায় ফুটবল উৎসব, মাঠজুড়ে জনতার ঢল তারাগঞ্জে মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার অপমৃত্যুর মামলা ধামইরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে পবায় জেন্ডার, গণতন্ত্র ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক গম্ভীরার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার আ. লীগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি: মো:মনিরুজ্জামান: রোববার (২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পরিচিত ‘বগুড়া দই ঘর’ হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিষ্টির সঙ্গে পরিবেশিত গ্রিল তৈরিতে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনেও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডলের হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘এশিয়া হোটেল’-এর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন বাসনপত্র এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে খাদ্যের মান নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষাও জোরদার হবে।

আরও পড়ুনঃ  চিলমারীতে বাবা ও ছেলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে

আপডেটের সময়: ০৮:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি: মো:মনিরুজ্জামান: রোববার (২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পরিচিত ‘বগুড়া দই ঘর’ হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিষ্টির সঙ্গে পরিবেশিত গ্রিল তৈরিতে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনেও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডলের হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘এশিয়া হোটেল’-এর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন বাসনপত্র এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে অর্থদণ্ড

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে খাদ্যের মান নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষাও জোরদার হবে।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন