
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানরা মৌজায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানরা মৌজার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযান চলাকালে অবৈধ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















