Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া গাজীপুর: যে মানুষটি নিজের জমি বিক্রি করে, আটবার কারাবরণ করে, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি—তিনি আজ মেয়র হতে চান শুধুই মানুষের ভালোবাসার জন্য। বিগত সাড়ে ১৭ বছর যেন ছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি হামলা ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল, আর্থিকভাবে কোণঠাসা করা—একটি মানুষের জীবনকে থামিয়ে দিতে যা যা দরকার, তার সবই যেন ঘটেছে তার সঙ্গে। মোট আটবার গ্রেফতার,কিন্তু একটি মামলায় শুধু একেবারেই টানা প্রায় ১৮ মাসের নির্যাতন—তবুও ভেঙে পড়েননি তিনি। স্বৈরাচার সরকারের দমন-পীড়নের সময় রাজপথে ছিলেন সামনের কাতারে। নির্যাতন, হামলা, গ্রেফতারকিছুই তাকে দমাতে পারেনি।

আরও পড়ুনঃ  ৩২০ টাকার বিরোধে দুই পক্ষের মারামারি, গ্রাম্য বিচারের জের গড়াল আদালতে।

দমনের অন্ধকারে মাথা নত নয়—রাজপথের সাহসী কণ্ঠ, নির্যাতন সহ্য করেও আপসহীন সংগ্রামের প্রতীক। তিনি আর কেউ নন, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে কথা বলার কারণেই তাকে বারবার টার্গেট করা হয়। নিজ প্রতীক জমি বিক্রি করে দিন পার করেছেন, পরিবার নিয়ে কাটিয়েছেন অনিশ্চয়তার দিন। কঠিন সময়গুলোতে পাশে ছিলেন শুধু তার বৃদ্ধ বাবা-মা। তাদের সহায়তা আর জনগণের ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি। নির্যাতনের প্রতিটি দাগ আজও তার জীবনের সাক্ষী। তবুও প্রতিহিংসা নয়, মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  পোস্তগোলা সেতুতে জরুরি সংস্কার কাজ: রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এক লেনে যান চলাচল, বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে তার একটাই আবেদন আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। মেয়র হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই। স্থানীয়রা বলছেন, দীর্ঘ দুঃসময়ের পরও মানুষের পাশে থাকার এমন প্রত্যয় বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই সন্তানের পাশে কিভাবে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

আপডেটের সময়: ০৬:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ রাসেল মিয়া গাজীপুর: যে মানুষটি নিজের জমি বিক্রি করে, আটবার কারাবরণ করে, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি—তিনি আজ মেয়র হতে চান শুধুই মানুষের ভালোবাসার জন্য। বিগত সাড়ে ১৭ বছর যেন ছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি হামলা ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল, আর্থিকভাবে কোণঠাসা করা—একটি মানুষের জীবনকে থামিয়ে দিতে যা যা দরকার, তার সবই যেন ঘটেছে তার সঙ্গে। মোট আটবার গ্রেফতার,কিন্তু একটি মামলায় শুধু একেবারেই টানা প্রায় ১৮ মাসের নির্যাতন—তবুও ভেঙে পড়েননি তিনি। স্বৈরাচার সরকারের দমন-পীড়নের সময় রাজপথে ছিলেন সামনের কাতারে। নির্যাতন, হামলা, গ্রেফতারকিছুই তাকে দমাতে পারেনি।

আরও পড়ুনঃ  ৩২০ টাকার বিরোধে দুই পক্ষের মারামারি, গ্রাম্য বিচারের জের গড়াল আদালতে।

দমনের অন্ধকারে মাথা নত নয়—রাজপথের সাহসী কণ্ঠ, নির্যাতন সহ্য করেও আপসহীন সংগ্রামের প্রতীক। তিনি আর কেউ নন, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে কথা বলার কারণেই তাকে বারবার টার্গেট করা হয়। নিজ প্রতীক জমি বিক্রি করে দিন পার করেছেন, পরিবার নিয়ে কাটিয়েছেন অনিশ্চয়তার দিন। কঠিন সময়গুলোতে পাশে ছিলেন শুধু তার বৃদ্ধ বাবা-মা। তাদের সহায়তা আর জনগণের ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি। নির্যাতনের প্রতিটি দাগ আজও তার জীবনের সাক্ষী। তবুও প্রতিহিংসা নয়, মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে তার একটাই আবেদন আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। মেয়র হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই। স্থানীয়রা বলছেন, দীর্ঘ দুঃসময়ের পরও মানুষের পাশে থাকার এমন প্রত্যয় বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই সন্তানের পাশে কিভাবে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌